• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাহদী আমিন

সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি ভিশন রয়েছে, শিক্ষাব্যবস্থায় ক্রীড়াকে অনেক বেশি গুরুত্ব দিতে চান। আপনারা অবগত আছেন আগামী বছর চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে একটি সাবজেক্ট হিসেবে গণনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রমে আমরা ক্রীড়াকে সম্পৃক্ত করব। সে লক্ষ্যে এবার বেশ বড় করে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল-মাদরাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিকভাবে চারটি খেলায় (দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি) অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে আমাদের শিক্ষাব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করতে চাচ্ছি। সেজন্য এটি একটি বড় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে। আমরা এটি অনেক বড় করে আয়োজন করব।

বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অন্যদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, ওয়াসা কুমিল্লার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, জেলা প্রশাসক মিজ রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category