• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

গফরগাঁও পৌরসভার তিন কক্ষ দখল করে তিন কর্মকর্তার সংসার!

আজহারুল হক, ময়মনসিংহ / ২৬ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা ও উপ সহকারী প্রকৌশলী পৌর সভার আলাদা আলাদা কক্ষ দখল করে বসবাস করছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আরিফ আকন্দ ২০২৫ সালের ১ জুলাই গফরগাঁও পৌরসভায় যোগদান করেন। এরপর থেকেই তিনি পৌর সভার তিন তলার একটি কক্ষ দখল করে বসবাস করছেন। অপরদিকে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লা ২০২৫ সালের ৪ এপ্রিলে যোগদান করেন। তারপর থেকে তিনিও এখানে আরেকটি কক্ষ দখলে নিয়ে বসবাস করছেন। এছাড়াও উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন তিনিও পাশের আরেকটি কক্ষে বসবাস করছেন। এই তিন কর্মকর্তা বেতনের সাথে বাড়িবাড়া পেলেও পৌর সভার তিনটি কক্ষ বিনামূল্যে দখল করে বসবাস করায় সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। অফিসের বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সুযোগ-সুবিধা পারিবারিক কাজে ব্যবহারের ফলে সরকারি তহবিলের অপচয় ঘটছে।
সাধারণত সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয় জনসেবামূলক কাজের জন্য বরাদ্দ থাকে। সেখানে নিয়মবহির্ভূতভাবে আবাসিক বাসস্থান গড়ে তোলা সম্পূর্ণ বেআইনি এবং দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী।
সরকারি ভবন বা আবাসনে বসবাস করলে বিধিমত বাড়িভাড়া কর্তন করার নিয়ম থাকলেও এখানে তা মানা হচ্ছে না।
উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, আমি বাহিরেই ভাড়া বাসায় থাকতাম। কিন্তু অফিসের উর্ধ্বতনরা আমাকে এখানে থাকতে বলায় গত কোরবানীর ঈদের পর থেকে আমিও পৌরসভার একটি কক্ষে বসবাস শুরু করি।
হিসাব রক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লার জানতে চাওয়া হয় বাড়ি ভাড়া পেলেও কোন নিয়মে পৌর সভার কক্ষ দখল করে বসবাস করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত ফ্রিতেই থাকছি। কর্তৃপক্ষ ছেড়ে দিতে বললে চলে যাব।
কীভাবে পৌরসভার কক্ষে বসবাস করছেন এমন প্রশ্নের জবাবে পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ বলেন, পৌর মেয়র ও কাউন্সিলদের সিদ্ধান্ত মোতাবেক একটি কক্ষে বসবাস করছি। আপনি যোগদানের বহু আগেই পৌর মেয়রসহ কাউন্সিলরগণ পলাতক তাহলে আপনি তাদের সিদ্ধান্ত পেলেন কোথা থেকে এমন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category