• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পলাশে সার কারখানায় শরীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

​নরসিংদী থেকে আল আমিন মুন্সী / ৩৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাজাহান তালুকদার ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সাথে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন। মরদেহটিতে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া নিহতের হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মরদেহ উদ্ধারের পর নিহতের নাম-পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। নিহত ব্যক্তি ওই সার কারখানারই সাবেক কর্মচারী এবং তিনি বর্তমানে খানপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বা এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category