৪ অক্টোবর বিকাল ৫ টায় নড়াইল জেলা বিএনপি’র সভাপতি ও ১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশ কালিয়া পৌরসভার বিভিন্ন এলাকার সংকীর্ণ কালভার্ট ও রাস্তা বিনির্মাণের জন্য কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স,ম,ওয়াহিদুজ্জামান মিলু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন।
এ,সময় উপস্থিত ছিলেন, কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, বি,এন,পি নেতা শেখ জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান, ও,সি, মোল্লা গোলাম কিবরিয়া, শেখ গোলাম রসুল মান্দার, শেখ খলিলুর রহমান, নিয়াম মোল্লা, ও কালিয়া পৌরসভার প্রকৌশলী জুলফিকার আলি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এলাকার সাধারণ মানুষের দাবি পূরনের লক্ষ্যে আগামী পৌর নির্বাচনের পূর্বেই বিগত জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদা পুরনে শতভাগ চেষ্টা করে চলছে।
কালিয়া সিনেমা হলের সামনে সিতারামপুর, কুলশুর, কাতিকপুর মির্জপুর সহ কয়েকটি গ্রামের রাস্তা ও কালভার্ট নির্মাণ আগামী মাসের মধ্যেই সম্পূর্ণ হবে মর্মে উপস্থিত সাংবাদিক ও এলাকার সর্ব সাধারণের নিকট আশা ব্যক্ত করে জানান কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সময়ুজ্জামান মিলু।