• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নড়াইলে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

শেখ মোহিতুল ইসলাম রানা নড়াইল প্রতিনিধি / ১৩০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নড়াইল জেলায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নড়াইল চৌরাস্তায় জিয়া মঞ্চের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া মঞ্চের নড়াইল জেলা আহ্বায়ক শেখ মোহিতুল ইসলাম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাহানুল ইসলাম সজীব। এছাড়াও নড়াইল জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়কসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন নড়াগাতি ও লোহাগড়া উপজেলার নেতৃবৃন্দ, কালিয়া উপজেলার আহ্বায়ক মোহাম্মদ বুলবুল আহমেদ এবং কালিয়া উপজেলার সদস্য সচিব খসরুজ্জামানসহ কালিয়া উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
জিয়া মঞ্চের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির মোহাম্মদ নবের হোসেন, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্স, নড়াইল জেলা যুবদলের মোহাম্মদ টিপু সুলতান এবং নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন আল গাজী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শেখ মোহিতুল ইসলাম রানা বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের কোনো বিকল্প নাই। ফ্যাসিস্টদের দোসররা আমাদের মাঝেই দলের সঙ্গে মিশে চলছে। তাই আমাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখে রাজনীতি করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
বক্তব্য শেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category