• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

 মৌলভীবাজার প্রতিনিধি / ৭১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন দপ্তরের উপপরিচালক ডা. আব্দুর রহিম মিয়া এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নিরোধ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সবুজ সূত্রধর। এ সময় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ডা. মো. আশরাফুল আলম খান বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। তবে সচেতনতা ও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি পোষা কুকুর ও বিড়ালকে নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়ার পাশাপাশি অপরিচিত ও অসুস্থ প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দেন। এ ছাড়া কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড় লাগলে দ্রুত ১৫ মিনিট ধরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণীকে নিয়মিত টিকাদানের কোনো বিকল্প নেই।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ডা. সবুজ সূত্রধর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category