• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে আলোচনা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন  

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে দুই দেশ আলোচনা করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়ে গিয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে।গণমাধ্যমটি জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আলোচনা আরো গতি পেতে পারে।

তবে সফরটি বাস্তবে হবে কি না, সে ক্ষেত্রে ঢাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত ইস্যু।

এই বিষয়টির সমাধান বা অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।এর মধ্যেই তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময় ভারত সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকারও করেনি।গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ঢাকা সফর করেন বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখতে পারে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

এই বিষয়টি সফর চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে একটি বড় প্রশ্ন বা সংশয় হিসেবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category