• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছৈলার চরে তৈরি হবে সাংস্কৃতিক ভিলেজ, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

ঝালকাঠি প্রতিনিধি / ৩২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

​‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে জেলার কাঁঠালিয়া উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ‘ছৈলার চর’-এ আলোচনা সভাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

​রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন বলেন, “ছৈলার চর পর্যটন কেন্দ্রকে একটি সাংস্কৃতিক ভিলেজসহ দৃষ্টিনন্দন ও আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা সম্ভব হবে।”

​কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পর্যটন খাতের অংশীদারেরা।

বক্তারা জেলার পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে স্থানীয় ও জাতীয় পর্যটন খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি সদর ইউএনও সেগুফতা মেহনাজ।

​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category