• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ফলাফল বিতরণ ও সমাবেশ

​ঝালকাঠি প্রতিনিধি / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার। এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

​সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত চেষ্টা প্রয়োজন। বিদ্যালয় কর্তৃপক্ষের এই আয়োজনকে স্বাগত জানান অভিভাবকরা।

​আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category