• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

দাম বৃদ্ধির খবরে গাজীপুর তেল পাম্পে বাইকারদের দীর্ঘ লাইন

গাজীপুর প্রতিনিধি: / ২৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বর্তমান বাংলাদেশ

রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম বাড়তে পারে -এমন খবর ছড়িয়ে পড়ার পর গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের ভিড় দেখা গেছে।

সোমবার (২১ সেপ্টম্বর) রাত থেকেই জৈনা বাজার, মাওনা, গড়গড়িয়া ও মাস্টারবাড়ি এলাকার বিভিন্ন পাম্পে তেল নিতে বাইকারদের দীর্ঘ লাইন তৈরি হয়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পগুলোতে মোটরসাইকেলের সংখ্যা বাড়তে থাকে। অনেকেই বাড়তি দামে তেল কেনার আশঙ্কায় আগেভাগেই মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করে নিতে পাম্পে ছুটে আসেন।

জৈনা বাজার এলাকার বাইকার রাজ্জাক মিয়া বলেন, “রাত ১২টার পর তেলের দাম ২০ টাকা বাড়বে এমন খবর শুনে মোটরসাইকেলে তেল নিতে এসেছি। দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের যাতায়াতের খরচও বেড়ে যাবে।”

মাওনা এলাকার বাইকার আবুল কাশেম বলেন, “হঠাৎ করে দাম বাড়ার খবর শুনে পাম্পে চলে এসেছি। কিছুটা কম দামে তেল নেওয়া যায় কি না, সে কারণেই অপেক্ষা করছি।”

গড়গড়িয়া এলাকার আরেক মোটরসাইকেলচাল জসীমউদ্দীন বলেন, “তেলের দাম বাড়লে শুধু বাইক চালানোর খরচ নয়, এর প্রভাব পরিবহন ও অন্যান্য পণ্যের দামেও পড়বে। তাই দাম বাড়ার আগে তেল নিতে মানুষ পাম্পে ভিড় করছে।”

এদিকে মাস্টারবাড়ি এলাকার একটি ফিলিং স্টেশনেও রাতের দিকে মোটরসাইকেলের সারি দেখা গেছে। অনেক বাইকারকে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল সংগ্রহ করতে দেখা যায়।

তবে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন মূল্য তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category