• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

কেন্দুয়ায় লরির ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি / ২৫ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দুয়া থানা। ছবি: আগামীর সময়

নেত্রকোনার কেন্দুয়ায় লরিচাপায় মাহফুজুর রহমান মামুন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজারসংলগ্ন প্রাইম ডিজিটাল ইনস্টিটিউট বিএম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের ফজলুর শেখের ছেলে। তিনি নরসিংদীর পপুলার ফার্মাসিউটিক্যালসে মার্কেটিংয়ের কাজ করতেন।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ওই সড়ক দিয়ে বাইকে করে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটিবাহী একটি লরি মাহফুজুরকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। তাকে অচেতন অবস্থায় রামপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে ফার্মাসিস্ট তাকে মৃত ঘোষণা করেন।

ওসি তরিকুল জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন নিহতের স্বজনরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category