• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

শিল্পকারখানার জন্য জোনভিত্তিক ম্যাপিং প্রয়োজন: চট্টগ্রাম চেম্বার সভাপতি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম / ৫৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

  • চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাস্টার প্ল্যানে শিল্পকারখানা, স্কুল ও হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে জোনভিত্তিক প্ল্যানিং করা জরুরি। যাতে শিক্ষা জোনে শিক্ষাপ্রতিষ্ঠানই হয়, হাসপাতাল জোনে হাসপাতালই হয়। পাশাপাশি পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন শিল্পকারখানা গড়ে তুলতে জোনভিত্তিক ডিটেইল ম্যাপিং করা প্রয়োজন।
তিনি শনিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার ও সিডিএ’র যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে বাণিজ্যিক নগরী, সবুজ ও নান্দনিক নগরীতে রূপান্তরিত করতে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। বৃষ্টির পানি সংরক্ষণ ও রুফটপ সোলার প্যানেল বসানোকে আইনের মাধ্যমে বাধ্যবাধকতায় পরিণত করে কীভাবে টেকসই ভবন নির্মাণ করা যায়—সে লক্ষ্যে জাতীয়ভাবে গণপূর্ত, স্বরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, মাস্টার প্ল্যানে কোথায় স্কুল হবে, কোথায় হাসপাতাল হবে এবং কোথায় শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা হবে—তা উল্লেখ থাকবে।

অন্যান্যের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ আল আমীন, প্রফেসর ড. কামাল হোসেন, চুয়েটের সহকারী অধ্যাপক তন্দ্রা দাশ, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ ছালাম, বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category