• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ

​ঝালকাঠি প্রতিনিধি / ৬০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এক বিবাদীর দখলীয় জমির সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে মামলার বাদীর বিরুদ্ধে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার লেবুবুনিয়া মৌজার ১৮৬ নম্বর খতিয়ান ও ৭ নম্বর দাগের ১২.৭৬ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে ঘর তুলে এবং টিনের সীমানা প্রাচীর দিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা মৃত সুলতান আহম্মেদ খানের ছেলে ও বটতলা ক্যাডেট মাদ্রাসার নির্ধারিত স্থানের জমির মালিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.০ জাহিদুল ইসলাম বশির।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে মামলায় বিবাদী পক্ষ হিসেবে দাবি করা মো. আল আমিন আকন বেআইনিভাবে ওই জমিতে গিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি জাহিদুল ইসলাম বশিরের বসতঘরের টিনের সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং জোরপূর্বক জমিতে অনুপ্রবেশ করেন।

​ভুক্তভোগী জাহিদুল ইসলাম বশির বলেন, “আল আমিন আকন বেআইনিভাবে আমার দখলি জমির সীমানা প্রাচীর ভেঙে অনুপ্রবেশ করেছে এবং আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

​তবে সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আল আমিন আকন। তিনি বলেন, “আমার পৈত্রিক জমিতে বশির রাতের আঁধারে অবৈধভাবে বেড়া দিয়েছিল, সে কারণে আমি আদালতে মামলা করেছি। আজ সকালে বৃষ্টির কারণে বেড়াটি হেলে পড়ে গেলে আমি শুধু সেটি সরিয়ে দিয়েছি।”

​এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category