মানবতার কল্যাণে শিক্ষা ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে নাজাত ইসলামী মারকাজ।প্রতিষ্ঠানটির বহুমুখী কার্যক্রম তুলে ধরতে সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার দুপুরে কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
তিনি জানান, নাজাত হিফজুল কোরআন মাদরাসা, নাজাত মডেল স্কুল ও নাজাত ভোকেশনাল ইনস্টিটিউটের পাশাপাশি রয়েছে বয়স্কদের সেবা ও দ্বীনি তালিমের ব্যবস্থা।
এছাড়া দিবা-রাত্রি নাজাত অ্যাম্বুলেন্স সার্ভিস, অন্ধ শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়ার পাশাপাশি ব্রেইল পদ্ধতিতে হিফজ শিক্ষা এবং নূরানী পদ্ধতিতে তাজবিদসহ কোরআন শিক্ষার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শীত মৌসুমে দরিদ্রদের শীতবস্ত্র, অসহায় বয়স্কদের ঘর নির্মাণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থানে রিকশাও বিতরণ করছে প্রতিষ্ঠানটি। এসময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।