• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

শিশুকে ধর্ষণচেষ্টা, চিৎকার করায় শাবলের আঘাতে হত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি / ১৭ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

 ছবি সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার পর শাবলের আঘাতে হত্যার অভিযোগ ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় তহসিন হৃদয় (১৪) নামে ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী গ্রামের ঘটনা এটি। নিহত শিশু রাজন মিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে জলপাই পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি ঘরে নিয়ে যায়। প্রথমে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় রাজন চিৎকার করলে তাকে শাবল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে

অভিযোগ উঠেছে, শিশুটির মরদেহ ঘরের পেছনে থাকা একটি শৌচাগারে রেখে দেওয়া হয়। দীর্ঘ সময় রাজনকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা সন্দেহভাজন কিশোরকে আটক করে পুলিশে খবর দেন।

পরে ওই কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে শৌচাগার থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category