• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

ফটিকছড়িতে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় চারজন কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি / ১৫ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

  • চট্টগ্রামের ফটিকছড়িতে ১০ লাখ টাকা চাঁদা দাবি, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মারধর ও গুমের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন—ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার আবু ছালেক (৪৫), দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মো. হোসাইন চৌধুরী (৪২), দক্ষিণ পাইন্দং এলাকার মো. সেনাউল করিম (৪০) ও লেলাং এলাকার আবু তাহের মুহুরী (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা মো. মাসুদ অর রশিদ চৌধুরীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক প্রবেশ করেন এজাহারনামীয় চার আসামিসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ৩০ জন ব্যক্তি।

এ সময় তারা মাসুদ ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে মাসুদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাকে উদ্ধারে তার বোন সায়রা আক্তার এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা মাসুদ ও তার পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে বাড়ির গেট, তালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

চলে যাওয়ার সময় হামলাকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে পরিবারের সবাইকে হত্যা করে লাশ গুম করা ও বসতভিটা দখল করে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরও আসামিরা বাড়ির সামনে মহড়া দিয়ে হুমকি অব্যাহত রাখছেন—এমন অভিযোগে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে গত ৯ সেপ্টেম্বর ফটিকছড়ি থানায় মামলা করেন ভুক্তভোগী মো. মাসুদ অর রশিদ চৌধুরী।

মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী অভিযোগ করে বলেন, তারা প্রায় অর্ধশত বছর ধরে পৈতৃক ভিটাবাড়িতে বসবাস করছেন। তবে আসামিরা বিভিন্ন সময়ে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় নিয়ে তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন। ঘটনার দিন ভোরে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় পরিবার নিয়ে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে প্রায় ৪৫ বছর ধরে আইনি লড়াই চলছে। বাদীপক্ষ ৫০ বছরেরও বেশি সময় ধরে ওই জায়গায় শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছে—সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

আইনজীবী আরও বলেন, ওই জমির ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) বজায় রাখার জন্য সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তবে আদালতের ওই নির্দেশনা অমান্য করে আসামিরা বিভিন্ন সময়ে রাজনৈতিক ছত্রছায়ায় জমিটি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category