• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

জরুরি পরিস্থিতি রংপুরে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত

রংপুর প্রতিনিধি / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত

রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ কার্যালয়ে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশ নেন- রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদসহ বিভাগের ৮ জেলার পুলিশ সুপারবৃন্দ। সভায় রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং প্রতিটি জেলায় পৃথক কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে কুইক রেসপন্স টিম সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে। এ লক্ষ্যে প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category