• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ প্রতিনিধি / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

  • ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বিভাগীয় কমিশনার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, ‘জরুরি বিভাগে যে দুজনের মরদেহ ছিল, সেটি স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু। এছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়লে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবন থেকে দ্রুত সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটিসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ভবনের নিরাপত্তাকর্মীদের সহায়তায় নারী ও শিশুসহ রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এদিকে আগুন লাগার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়। প্রশাসনের আনুষ্ঠানিক এই বক্তব্যের মাধ্যমে সেই ধোঁয়াশা পরিষ্কার হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category