গতকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা জানিয়েছেন। তিনি বলছিলেন, ‘একজন সমাজসেবক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না-ও হতে পারেন। তিনি সশিক্ষিত হতে পারেন। তার জ্ঞান ও মেধা থাকতে পারে। তাই শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বললেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই।