• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি / ৪৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বগুড়া জেলা পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসা ও কয়েকটি অনলাইন পত্রিকায় ওই সংবাদটি প্রকাশ হওয়ার পরপর জেলা পুলিশ সুপারের নজরে আসে। সোমবার বিকেলে সান্তাহার পুলিশ ফাঁড়ির থেকে ওই পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে বগুড়া জেলা পুলিশ লাইনে ক্লোজ (প্রত্যাহার) করার বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন আনিস আলী। যোগদানের কয়েক মাস পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে। সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতে তাকে হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি শয়ন কক্ষে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। এ নিয়ে অনেকেই মাঝে ব্যাপক সমালোচনা শুরু করতে দেখা যায়। এদিকে তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা টাকা নেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে তাদের সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের বদলে উল্টো অবনতি দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category