• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে আসবে ইংল্যান্ড, ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক / ৫৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

  • দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নিতে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দুটি টেস্ট ম্যাচ খেলবে। সিরিজের প্রথম টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর শেষ টেস্ট হবে সিলেটে।

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ঢাকায় আসবে। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারী সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি দুই দল যাবে সিলেটে। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট দারুণ পারফর্ম করছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্বাগতিকদের টেস্টে হারায় বাংলাদেশ। এর আগে পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমদের হারিয়েছিল টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category