• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কারিগরি ত্রুটিতে রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বিদ্যুৎ উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাট প্রতিনিধি / ৪৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বার্তা২৪.কম

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন ব্যাহত হয়েছে।

কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রটির ২ নম্বর ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কয়লা সংকটের কারণে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমিয়ে রাখা হয়েছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় পরিমাণ কয়লা মজুত নিশ্চিত হওয়ায় কেন্দ্রটিতে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তখন কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করছিল।

এরই মধ্যে রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ইউনিটটি পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ রাখা হয়েছে। কোনো ইউনিট বন্ধ হওয়ার পর সেটি সরাসরি পরিদর্শন বা মেরামত করা যায় না। প্রথমে ইউনিটটিকে কুল-ডাউন বা ঠান্ডা করার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বর্তমানে সেই প্রাথমিক প্রক্রিয়াই চলছে।

জহুরুল ইসলাম আরও জানান, ইউনিটটি পরীক্ষার জন্য ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পর্যবেক্ষণ করার পর বলা সম্ভব হবে এটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে। আপাতত দুই দিন পর পরিস্থিতি স্পষ্ট বোঝা যাবে।

উল্লেখ্য, রামপাল কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বন্ধ হওয়া ইউনিটটি দ্রুত সচল করতে কর্তৃপক্ষ প্রাথমিক কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category