• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ

পদ্মায় নৌকাডুবি: উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৪৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

  • চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবিতে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। উদ্ধারের পর তাদের ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পতাকা বৈঠকে উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফেরত দিয়েছে বিএসএফ। 
শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে একটি ছোট নৌকা নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায় এবং মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ১২ জন যাত্রী ছিল। নৌকাডুবির পর একটি ২০ দিনের শিশুসহ ১০ জনকে বিএসএফ উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে, ওয়াসিম নামে একজন সাঁতরে দেশে ফিরে বর্তমানে বাখের আলী বিজিবি ক্যাম্পে রয়েছেন।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বাখের আলী থেকে একটি নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ জনকে রাত ১০টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ।

আলীমনগর ঘাটের ইজারাদার আবুল কালাম দাবি করেন, নৌকাডুবির ঘটনায় ১১ জনই জীবিত উদ্ধার হয়েছেন। এ ঘটনায় বর্তমানে কেউ নিখোঁজ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category