• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

দেশ গঠনে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি / ২০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: বার্তা২৪.কম

দেশ গঠনে শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত কোনো ঘাটতি থাকলে বর্তমান সরকার তা পূরণ করবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) লালমনিরহাট শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় সদর উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category