• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

ট্রাক ছিনতাই করে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি / ১৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

  • গ্রেপ্তার হেলাল ও বেলাল

হবিগঞ্জের বাহুবলে ট্রাক ছিনতাই করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয় তাদের।

গ্রেপ্তাররা হলেন— বাহুবল উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার এবং তার সহযোগী বেলাল মিয়া।

পুলিশ জানায়, সিলেটের ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি সরকারি নিলাম থেকে ভারতীয় চোরাচালানের ১৭১ বস্তা জিরা কিনে ট্রাকে করে ঢাকায় পাঠাচ্ছিলেন। শনিবার সকালে ট্রাকটি বাহুবলের তিতারকোণা এলাকায় পৌঁছালে হেলাল ও বেলাল সেটি আটক করেন। পরে চালকসহ ট্রাকটি বেলালের ফিলিং স্টেশনের পেছনে নিয়ে লুকিয়ে রেখে মালিককে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে অভিযোগ।

জিরার মালিকপক্ষ বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়।বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘জিরার মালিক থানায় মামলার এজাহার জমা দিয়েছেন। গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category