ঘরে ঢুকে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, বিএনপির নিন্দা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
/ ৩৫
Time View
Update :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
Share
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান এবং বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি নেতারা জানান, ছাত্রদল নেতা আবদুল মজিদ বকুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। গত বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।বিবৃতিতে আরো বলা হয়, অবিলম্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।