• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
নড়াইল জেলার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গিগালজি আয়োজিত টেকনোপ্রিনিউরশিপ ব্যাচ ২-এ চ্যাম্পিয়ন ‘টিম আশা’ ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার

পোস্টার-শোডাউন নিষিদ্ধ করে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

  • ছবি: সংগৃহীত

পোস্টার, মিছিল, শোডাউন নিষিদ্ধ করে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন বিধিমালা সংক্রান্ত গেজেটটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে পোস্টার ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর কিংবা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণার ধরন ও ব্যয়ের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলেরও সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি হিসেবে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রণীত নতুন আচরণবিধির অন্যতম বড় পরিবর্তন হলো পোস্টার নিষিদ্ধ করা। উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী কিংবা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। এ ক্ষেত্রে ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গেজেট আকারে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্যে মিছিল করার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে মিছিল কিংবা শোভাযাত্রা নিষিদ্ধের পাশাপাশি নির্বাচনি প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে এমন প্রচারণা শুরুর আগে প্রচারণায় কোন কোন মাধ্যম ব্যবহার করা হবে, প্রার্থীকে সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে হবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় ব্যয় হওয়া অর্থও নির্বাচনি ব্যয়ের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category