• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Headline
ছেলের মুখ দেখতে গিয়ে গ্রেপ্তার ও ক্রসফায়ারের মুখোমুখি হয়েছিলাম’ —জাকির হোসেন উজ্জ্বল। ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না : সারজিস

পিরোজপুর প্রতিনিধি / ৫০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির কাছ থেকে বিরোধী দলের কর্মসূচি কীভাবে করতে হবে, সে বিষয়ে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। এনসিপি নিজেদের কর্মসূচি নিজেরাই ঠিক করবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে কর্মসূচি করবো। এনসিপির কর্মসূচিকে লং মার্চ, রোড মার্চ বা লং ড্রাইভ যেভাবেই বলা হোক, এ নিয়ে বিএনপির মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, বিএনপি অতীতে বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছে। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল‌‌। তাই সেই ব্যর্থতার পর বিএনপির নসিহত এনসিপির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আরও বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। বিএনপি এনসিপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
বাকস্বাধীনতা প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপি নেতার সমালোচনামূলক বক্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলেও বিএনপি ক্ষমতার অপব্যবহার করে সিফাতের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের ব্যবস্থা করেছে। তার ভাষা সমর্থন না করলেও মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category