• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

সামাজিক বৈষম্য শিক্ষার বিদ্যমান বৈষম্য আরও বাড়িয়ে তুলছে সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

  • বিপ্লবী ছাত্র সংহতির ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধন করতে যেয়ে সাইফুল হক
    শিক্ষা নিয়ে যথেচ্ছ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন।
    শিক্ষাকে কেনাবেচার পণ্য বানানো যাবেনা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা। কিন্তু গত দুই বছরে ধনী-গরিবের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য প্রকট হয়েছে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধন করতে যেয়ে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করছেন।
সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল সামাজিক, অর্থনৈতিক ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রেও নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা বন্ধ করা দরকার।
তিনি বলেন, শিক্ষা কোনো কেনাবেচার পণ্য হতে পারে না। শিক্ষা সবার অধিকার। শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষাক্ষেত্রের বৈষম্য সমাজের বৈষম্য বাড়াচ্ছে, আবার সামাজিক বৈষম্যও শিক্ষার বৈষম্যকে তীব্রতর করছে।
সাইফুল হক বলেন, একটি যুগোপযোগী, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়নে সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের এগিয়ে আশা প্রয়োজন।
তিনি তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সমাজ, অর্থনীতি ও মানুষের জীবন সম্পর্কে জানার আহ্বান জানিয়ে বলেন, জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে।

বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় সংগঠক মামুন উদ্দিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দীপংকর চন্দ্র কর, মাহমুদ আলভী,রাজু আহমেদ, ইমরান হোসেন সরকার, ইভা আকতার প্রমুখ।
শিক্ষা বিষয়ক এই অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র সংহতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category