মৌলভীবাজার জগন্নাথপুরে ইয়াছিন আহমদের বিরোদ্ধে জমা রাখা ১৪ লাখ টাকা আত্নসাৎ এর অভিযোগে ভুক্তভোগী আরাফাত আলী মনা মিয়া সংবাদ সম্মেলন করেছেন। রবিবার(৬ সেপ্টেম্বর) শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে লিখিত অভিযোগ আরাফাত আলী মনা ও তার স্ত্রী বলেন, টাকা ফেরৎ চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকি সহ বাসায় আসা মেহমানদেরে মাদক সেবী মব সৃষ্টি করে পুলিশ নিয়ে হযরানির করেন। ইয়াছিন আহমদ উত্তর জগনাথ পুর(বনগাও) ৫ নং ওয়ার্ডের ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের মৃত আব্দুস শহিদ আছকির মিয়ার পুত্র।
ভুক্তভোগী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, একি এলাকার ইয়াছিন আহমদের সাথে তাদের দীর্ঘ দিনের সুসম্পর্ক। কিছু দিন পুর্বে কিছু জমি ক্রয় করার জন্য সরল বিশ্বাষে তার নিকট ১৪ লক্ষ টাকা জমা রাখেন। পরবর্তীতে জমি ক্রয়ের বিষয় কথাবার্তা ঠিক হওয়ার পর টাকা ফেরৎ চাইলে সে টালবাহানা শুরু করে। এমতাবস্থায় তার উপর টাকার চাপ প্রয়োগ করলে সে ১৪ লাখ টাকার ব্যাংক চেক দেয়। ব্যাংকে গিয়ে চেক জমা করলে পর্যাপ্ত ব্যলেন্স পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক ভাবে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিচার সালিশ করার পরও সে টাকা ফেরৎ দেয়নি। উল্টো বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে পুলিশী হয়রানি করে। বাসায় কোন মেহমান আসলে সে থানা পুলিশে ফোন দেয় বাসায় মাদক সেবন চলছে। তার সরলতার সুযোগ নিয়ে নানা ভাবে মব সৃষ্টি করছে। পাওনা টাকা সংক্রান্ত বিষয়ে একাধিক বিচার শালিস প্রমান হিসাবে তার চেক থাকার পরও উল্টো তাকে হয়রানী করছে।