কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি মো. সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে রয়েছে মো. দিলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এক সভায় শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভোটারদের সরাসরি ভোটের ভিত্তিতে তারা নির্বাচিত হন। সভায় সংগঠনটির উপদেষ্টা মো. মনিরুজ্জামানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা পরিষদের আরেক সদস্য মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ১৯৯৮ সাল থেকে কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে উপদেষ্টা পরিষদে রয়েছেন ফাউন্ডেশনের গাইড লেকচারার মো. মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মো. আব্দুর রহিম।
নবনির্বাচিত কমিটি:
সভাপতি মো. সরোয়ার হোসেন, সহসভাপতি মো. বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সিকদার এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মো. মিজানুর রহমান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য আরও শক্তিশালী করার মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করা সম্ভব। ফাউন্ডেশনের উন্নয়ন ও অগ্রযাত্রায় কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন কমিটি সহযোগিতামূলক ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, কর্মচারীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার বাস্তবায়নের পাশাপাশি কর্তৃপক্ষ ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুষ্ঠু পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিও আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।