• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অবসরপ্রাপ্ত ইউপি সচিবদের বকেয়া দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

হাইকোর্ট। সংগৃহীত ছবি
ইউনিয়ন পরিষদের (ইউপি) অবসরপ্রাপ্ত সচিবদের বকেয়া আনুতোষিক ও নিয়মিত উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রাপ্য বকেয়া পরিশোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ২০২২ সালে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত সচিব মো. ইউসুফ ভূঁইয়াসহ ১৪৭ জন অবসরপ্রাপ্ত ইউপি সচিব বকেয়া আনুতোষিক ও বিধি অনুযায়ী নিয়মিত উৎসব ভাতা চেয়ে হাইকোর্টে রিট করেন।
রিট আবেদনকারীদের দাবি, তাদের প্রায় ২০ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। এ মামলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ ৩১ জনকে বিবাদী করা হয়।
আইনজীবী জানান, ইউপি সচিবরা অবসরে যাওয়ার সময় সরকারি নিয়ম অনুযায়ী গ্রস পেনশনের ৫০ শতাংশ সমর্পণ করে তার বিপরীতে আনুতোষিক পেয়েছেন। কিন্তু বাকি ৫০ শতাংশ সমর্পণ করা হলেও এর বিপরীতে তারা কোনো আনুতোষিক পাননি।
বিধি অনুযায়ী, গ্রস পেনশনের বাকি ৫০ শতাংশের বিপরীতে অর্ধেক হারে এককালীন আনুতোষিক পাওয়ার কথা তাদের। কিন্তু কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অর্থ আটকে রেখেছে বলে রিটে দাবি করা হয়।
রিটে আরও বলা হয়, ২০১১ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী ইউপি সচিবরা পরিষদের নিজস্ব কর্মচারী। বিধিমালা অনুযায়ী তারা জাতীয় বেতন স্কেল অনুসারে বেতন-ভাতা ও উৎসব ভাতা পাওয়ার অধিকারী।
এছাড়া রিটে বলা হয়, ১৯৯৪ সালের ইউনিয়ন পরিষদ কর্মচারী (ভবিষ্য তহবিল এবং আনুতোষিক) বিধিমালা অনুযায়ী ইউপি সচিবদের সরকারি কর্মচারীদের মতো পেনশন, আনুতোষক ও উৎসব ভাতা পাওয়ার বিধান রয়েছে।
আইনজীবীর দাবি, আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত ইউপি সচিবদের সম্পূর্ণ আনুতোষিক ও উৎসব ভাতা না দেওয়া বেআইনি, বৈষম্যমূলক ও অযৌক্তিক। এতে তাদের সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে।
এর আগে, ২০২২ সালের ১৬ এপ্রিল সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। নোটিশ পাওয়ার পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট করা হয়।
চূড়ান্ত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট অবসরপ্রাপ্ত ইউপি সচিবদের প্রাপ্য গ্রস পেনশনের এককালীন ৭৫ শতাংশ আনুতোষিক এবং সরকারি চাকরিজীবীদের মতো নিয়মিত উৎসব ভাতা দেওয়ার নির্দেশ দেন। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে বকেয়া আনুতোষিক ও উৎসব ভাতা পরিশোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category