• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুরের চার খুন লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে আদালতে প্রতিবেশী শান্তর জবানবন্দী

রংপুর প্রতিনিধি / ৫৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ছবি:বর্তমান বাংলাদেশ

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যা মামলায় শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের বিষয়ে প্রতিবেশী শান্ত দাস আদালতে জবানবন্দী দিয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক এসএম রফিকুল ইসলামের আদালতে সাক্ষী হিসেবে শান্ত দাসকে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। শান্ত দাস আদালতে জবানবন্দীতে জানায়, চার হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মুগ্ধ দাসের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ডাব গাছের নিচ থেকে স্বর্ণালংঙ্কার উদ্ধার করে। যা শান্ত দাস উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কৌশুলী অ্যাড. কাওসার আলী।

তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণালংঙ্কারগুলো শান্ত দাসের সামনেই পুলিশ ডাব গাছের নিচ থেকে উদ্ধার করে। যা দেখিয়ে দেয় অভিযুক্ত মুগ্ধ দাস। চাঞ্চল্যকর চার হত্যা মামলায় গণপতি চক্রবর্তীর দুটি ব্যাংক হিসাবে টাকার বিষয়েও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, সাক্ষী হিসেবে শান্ত দাস আদালতে জবানবন্দী দিয়েছে। তার জবানবন্দী মামলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এর বেশি কিছু আমি বলতে পারবো না।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস ও দখিগঞ্জ শশ্মানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দী দিয়েছে। দেরীতে পরীক্ষা করায় ৩১ সেপ্টেম্বর ডোপ টেস্টের ফলাফলে মুগ্ধ ও সিদ্ধার্থের ইউরিনে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category