• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

ভিজিটর ভিসায় আমেরিকা গিয়ে যা করতে নিষেধ করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক / ৪২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

‘বি১’ বা ‘বি২’ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কয়েকটি নির্দিষ্ট কাজ করা যাবে না। এ বিষয়ে একটি তালিকা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ শনিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় এই তথ্য।

এতে বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কোন কোন কার্যক্রম অনুমোদিত নয়, তা তুলে ধরা হয়েছে।

দূতাবাসের পোস্ট অনুযায়ী, শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া; যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা যাবে না; ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না।

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ।

সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য ‘বি১’ ভিসা দেওয়া হয়। আর পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category