• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি, ব্যতিক্রমী উদ্যোগ আব্দুস সাত্তার ফাউন্ডেশনের

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৩৩ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

গরুর মাংসের দাম যখন সাধারণ মানুষের নাগালের বাইরে, তখন সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে মিলছে স্বস্তি। মাত্র ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।

সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে প্রতি শুক্রবার তাঁর নিজস্ব খামারের দেশি ষাঁড় জবাই করে সাধারণ মানুষের কাছে এই স্বল্পমূল্যে মাংস বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম দামে মাংস কিনতে পেরে খুশি স্থানীয় সাধারণ মানুষ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে অনেক পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে, সেখানে ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রির এই উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সকাল থেকেই মাংস কিনতে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা।

উদ্যোক্তা হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল উদ্দেশ্য। আল্লাহর দেওয়া সম্পদ মানুষের জন্য কাজে লাগাতে চান তিনি।

তিনি বলেন, “আমার গরুর ফার্ম আছে, এটা আল্লাহর দেওয়া সম্পদ। অনেক গরু বড় হয়ে গেছে। তাই স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, প্রতি শুক্রবার আমার ফার্মের চার-পাঁচটি গরু জবাই করে ৬০০ টাকা কেজি দরে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করব।

স্বল্পমূল্যে মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের প্রত্যাশা, মানুষের স্বার্থে নেওয়া এই উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, “যারা মাংস নিতে আসছেন, তাঁরা প্রত্যেকেই খুশি। প্রত্যেকটা ভালো কাজেই ইবাদত। চেষ্টা করি ভালো কাজ করার। সবকিছুর মালিক তো আল্লাহপাক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার সিরাজগঞ্জ জেলা ও পৌরবাসীর জন্য দোয়া থাকবে। সবাই মিলে-মিশে ভালো থাকব।

মানুষের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category