• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি / ১০৭ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শহরের কালী বাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান শোভাযাত্রাটির উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালী বাড়ি প্রাঙ্গণে ফিরে আসে। পরে সেখানে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সুনীল কুমার দাস, জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, স্বাগত কিশোর দাস চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মজনু, শ্যামলী সূত্রধরসহ বিভিন্ন পূজা মণ্ডপের ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
আলোচনা ও ধর্মীয় কর্মসূচি শেষে শোভাযাত্রাটি পশ্চিমবাজারের শ্রীশ্রী মদনমোহন আখড়া হয়ে সৈয়ারপুর শ্যামসুন্দর আখড়ায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category