• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জনশক্তিকে কর্মক্ষম করতে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ফাইল ছবি

কারিগরি শিক্ষাব্যবস্থার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বিশাল জনশক্তিকে কর্মক্ষম করতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় শিক্ষার্থীরা যা লিখেছে, সে মোতাবেক এসএসসির ফল হয়েছে। এসএসসি পরীক্ষায় এবার ফল বাড়িয়ে ভালো দেখানো হয়নি।

এসময় শিক্ষা ব্যবস্থার কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল, উপবৃত্তি প্রদানসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাদকাসক্ত ও মোবাইল থেকে ফিরিয়ে আনার জন্য বিশ্ব সাহিত্য ও বিকাশ যে হাত বাড়িয়ে এমন কর্মসূচি আরও দরকার।’

শিক্ষা মন্ত্রণালয়ের কাজের বিষয়ে তিনি বলেন, ’শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতে পারা একটা ইবাদত। কারণ এখান থেকেই জাতিগঠনের কাজ করা যায়। ঠিক মতো করতে পারলে এটাই সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে।’

অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মের বই পড়া নিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category