• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

রাণীনগরে প্রবাসীর বাড়িতে আগুন, ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগরে এক প্রবাসীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে বাড়ির প্রায় ২ লাখ টাকার মালামাল ভস্মীভূত করেছে। বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ- আগুন দেওয়া এছাড়াও দুর্বৃত্তরা নির্মাণাধীন বাসার বেশকিছু পাইপও ভাঙচুর করেছে। গত দেড় বছর আগেও দুর্বৃত্তরা ওই বাড়িতে আগুন দিয়ে মালামাল পুড়ে দিয়েছিল।

প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান, এক সপ্তাহ আগে তিনি বাড়িতে তালা দিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। হঠাৎ করেই বুধবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন- বাড়িতে আগুন জ¦লছে। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ততক্ষণে ঘরের মধ্যে থাকা খাট, ফ্রিজ, ছোকেসসহ বিভিন্ন আসবাবাপত্র পুরে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, প্রকাশ্য কারো সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তারপরেও কে বা কাহারা শত্রুতা করে বার বার বাড়িতে আগুন দিচ্ছে।

তিনি ধারনা করে বলেন, ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া বাড়ির একটু অদূরে তার নির্মাণাধীন বাসার মোটরের পাইপ এবং ওয়াস রুমের কয়েকটি পাইপ ভেঙ্গে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শারমিন আক্তার আরও বলেন, গত দেড় বছর আগেও কে বা কাহারা বাড়িতে আগুন ধরে দিয়েছিল। ওই সময় নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category