• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁঠালিয়ায় ২৩৪ সুবিধাভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

​ঝালকাঠির কাঁঠালিয়ায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিডির (ভিডব্লিউবি) চাল বিতরণ করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিতরণকালে কাঁঠালিয়া সদর ইউনিয়নের মোট ২৩৪ জন নিবন্ধিত সুবিধাভোগীর প্রত্যেকের হাতে নির্ধারিত পরিমাণ চাল তুলে দেওয়া হয়।

​চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপংকর চন্দ্র শীল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদিন এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

​চাল বিতরণকালে ট্যাগ অফিসার দীপংকর চন্দ্র শীল বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সঠিক সুবিধাভোগীদের হাতে স্বচ্ছতার সাথে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। সুবিধাভোগীরা সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category