• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

৭ জীবন বীমা কোম্পানির গ্রাহক পেলেন সাড়ে ১৪ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠন ও পলিসিধারীদের পাওনা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির নিজস্ব উদ্যোগে কোম্পানির স্থায়ী সম্পদ বিক্রি করে সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর বকেয়া ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে আনুষ্ঠানিকভাবে বীমা দাবির চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। মোট ৯৪টি চেকের মাধ্যমে কোম্পানিগুলোর গ্রাহকদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম প্রধান অগ্রাধিকার। বীমা খাতে জনগণের আস্থা ফেরাতে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকের স্বার্থ সুরক্ষায় সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরিশোধিত অর্থের বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, যেখানে ১ হাজার ৩৫০ জন গ্রাহকের বিপরীতে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া ফারইস্ট ইসলামী লাইফের ৫২৮ জন গ্রাহক পেয়েছেন ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা এবং পদ্মা ইসলামী লাইফের ৬২৪ জন গ্রাহকের অনুকূলে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার টাকা দেওয়া হয়েছে।

অন্য কোম্পানির মধ্যে হোমল্যান্ড লাইফের ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার টাকা, সানফ্লাওয়ার লাইফের ২০ জন গ্রাহককে ৫ লাখ ২১ হাজার টাকা, বায়রা লাইফের ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার টাকা এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category