• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? নাসীরুদ্দীন পাটওয়ারী ফুটপাতে চাঁদাবাজি বন্ধে ওয়ার্ডভিত্তিক হকার ব্যবস্থাপনার প্রস্তাব ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২০ বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক জামায়াত নেতার বিরুদ্ধে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ আজকের নামাজের সময়সূচি ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, আরবরাই কিং মেকার বিইআরসির গণশুনানি ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাণীনগরে চোলাই মদসহ জনতার হাতে মাদক ব্যবসায়ী আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৪৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগরে ২৮ বোতল চোলাই (বাংলা) মদসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার কুবরাতলী বাজারে ওই মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনা ঘটে। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীর নাম মো. সোহাগ (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে একটি চার্জারভ্যান ও বাজারের ব্যাগ নিয়ে সোহাগকে কুবরাতলী বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাজারের লোকজন ধাওয়া করে তাকে আটক করে এবং তার ব্যাগ তল্লাশি করে ২৮ বোতল চোলাই (বাংলা) মদ পাওয়া যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, কুবরাতলী বাজারের কসাই মো. হারুন ও ছাগল ব্যবসায়ী মো. কাইয়ুমকে এসব মদ নওগাঁ থেকে তিনি দিতে এসেছেন।

তবে কসাই হারুন ও কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব মদের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।

পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ২৮ বোতল (৭ লিটার) চোলাই মদসহ মাদক ব্যবসায়ী সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, আটক সোহাগের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category