জয়পুরহাট চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে মিলের মহাব্যবস্থাপক (কারখানা) আব্দুর রাজ্জাক, মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) ইশতিয়াক আহমেদ রাজীব, ডিজিএম (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) এ কে এম শফিউল আযম, ডিএম (সিপি) লিটন কুমার মণ্ডল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেনসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, আখ একটি লাভজনক অর্থকরী ফসল। সঠিক সময়ে রোপণ, উন্নত জাত নির্বাচন ও আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে চাষিরা ভালো মুনাফা অর্জন করতে পারবেন।
তিনি জানান, চাষিদের উৎসাহিত করতে মিলগেটে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১ টাকা এবং বাইরের কেন্দ্রে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
চলতি ২০২৬-২০২৭ রোপণ মৌসুমে জয়পুরহাট চিনিকলের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৭০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষিদের বেশি লাভের জন্য নির্ধারিত সময়ের মধ্যে জমি প্রস্তুত করে আগাম ও উচ্চফলনশীল জাতের আখ রোপণের আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক।







