• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে জমি জবর দখলের চেষ্টা, পুকুরের মাছ লুট গ্রেফতার ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ১৭৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে এক পরিবারের ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা করে পুকুর থেকে মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ৪ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার খাঁনপুকুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার করজগ্রাম দোগাছি উদনাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে সবুজ (৩৫), মৃত সাঈদ আলীর ছেলে আব্দুল সাত্তার (৪৬), মৃত মফিজ উদ্দীনের ছেলে বুলু (৪৫) ও জহরুল ইসলাম (৪৩)।

সম্প্রতি উপজেলার করজগ্রাম-দোগাছি এলাকায় অসিত দেবনাথদের সম্পত্তি দখলের চেষ্টা ও পুকুর থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৯ আগস্ট অসিত দেবনাথ বাদি হয়ে ৭জনকে এজাহারনামীয় আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, করজগ্রাম দোগাছি এলাকায় অসিত দেবনাথদের পৈত্রিক ও ক্রয়কৃত প্রায় ১০বিঘা জমির একটি পুকুর রয়েছে। হটাৎ করে ওই জায়গার মধ্যে ১০ শতক জমি রয়েছে বলে একই এলাকার সবুজ, সাত্তার, বুলু ও জহুরুলরা দাবি করেন। এরপর সম্প্রতি তারা অসিতদের দখলে থাকা জায়গা (পুকুরে) গিয়ে জবর দখলের চেষ্টা করে এবং পুকুর থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়।

মামলার বাদী অসিত দেবনাথ জানান, আমাদের সম্পত্তির মধ্যে ১০ শতক জায়গা সবুজ, সাত্তার, বুলু ও জহুরুলদের আছে বলে দাবি করেন তারা। কিন্তু ক্রয়সূত্রে ওই সম্পত্তি আমরা ১৯৮২ সাল থেকে দখলে রয়েছি। সম্প্রতি তারা আমাদের ওই সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন এবং আমাদের পুকুর থেকে দেড় লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের ৪জনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category