• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি / ৭৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অর্ধশতক প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ২৯ আগস্ট) রাতে মুক্তির মোড় পারভিউ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে স্মরণ সভার আয়োজন করেন স্থানীয় কবি,সাহিত্যিক ও লেখকদের সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে কবির কবিতায় বাঙালির অধিকার আদায়ে ভূমিকা এবং কবির জেলবন্দী জীবন সম্পর্কে আলোচনা করেন প্রধান সংগঠক হাবিব রতন। সংগঠনের সাধারন সম্পাদক কবি,গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি কবরে ঘুমিয়ে থেকেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিভাবে বারবার তারণ্যকে জাগিয়ে তুলেছে সেসব বিষয় নিয়ে আলোচনা ও স্মরণ শেষে কবিতা পাঠ করেন। এসময় অন্যন্যদের মধ্যে স্মরণ, আলোচনা ও কবিতা পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ছোটকাগজ ‘সলক’ সম্পাদক অনিন্দ্য তুহিন, কাকতাড়ুয়া সম্পাদক কবি রিমন মোরশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকেয়া শাকিলা প্রমুখ।

স্মরণ,আলোচনা ও কবিতা পাঠ শেষে কবির রুহের মাগফেরাত কামনায় নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category