• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অনূর্ধ্ব-২৩ দলকে চমকে দিয়ে দুর্দান্ত জয় অনূর্ধ্ব-১৯ দলের 

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত

গেম ডেভেলাপমেন্ট ট্রফিতে (জিডি ট্রফি) চমক দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে যুবা টাইগাররা।

রোববার (৩০ আগস্ট) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি এবং জারিফ সিয়াম। জারিফ ২৩ বলে ১৯ রান করে বিদায় নেন। তিনে নামা আদ্রিতোও ফিরেছেন একই ওভারে।

এক প্রান্ত ধরে খেলতে থাকা মুহি ফিফটির আগেই থেমেছেন ৪৬ বলে ৪০ রান করে। চারে নেমে আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন। মাঝে দলের হাল ধরেছেন রবিউল হাসান অনিক।

পরে ফারহান সাদিক ২৬ বলে ২৯ রান করেছেন। আল রাফি ১৫ বলে ১২ রান করেছেন। অনিকের ব্যাটে ভর করে দুইশ পার করেছে অনূর্ধ্ব-১৯ দল। ৮২ বলে ৬৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ২৮ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরে যান খালিদ। আবরার ৩০ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন।

তামিম ৪৫ বল খেলে করেছেন ২৮ রান। কালাম সিদ্দিকী অলিন ৪৫ বলে ৩২ রান করে সাজঘরে ফিরেন। মাঝে জুটি বাঁধেন আহরার আমিন পিয়ান এবং রিজান হোসাইন। আহরার ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন। রিজান ৭৫ বলে ৪৪ রান করেন।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি চেষ্টা চালিয়েছেন। তবে শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৪ রানে হেরে যায় অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন আবদুর রহিম। ২টি করে উইকেট তোলেন আল রাফি এবং তাফিউল আলম তামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category