• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আমাদের প্রত্যাশা ছিল সরকার ‘হ্যাঁ’ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না: ড. রেজাউল করিম

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের প্রত্যাশা ছিল অন্তত এই সরকার ‘হ্যাঁ’ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসন, ও রাষ্টীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা, মাদকমুক্ত করা, আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সরকারকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আমাদের দুঃখ এতো বেশি থাকতো না, যদি আমরা একসাথে নির্যাতিত না হতাম। সরকার দল এবং বিরোধী দল আমরা একসঙ্গে গুম, খুন, হামলা-মামলা এগুলোর শিকার হয়েছি। আমাদের প্রত্যাশা ছিল অন্তত এই সরকার হ্যাঁ ভোটের সিদ্ধান্ত অবজ্ঞা করবে না। কারণ আজকে যারা ক্ষমতায় আছে, কালকে তারা ক্ষমতায় নাও থাকতে পারে। এটিই পৃথিবীর ইতিহাস। ৪১ সাল পর্যন্ত যারা ক্ষমতার সিরিয়াল সাজিয়েছে তারাতো এখন বাংলাদেশে থাকতে পারে নাই।

তিনি বলেন, আমরা যার যার প্রতীকেই নির্বাচন করেছিলাম। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমরা সবাই ভূমিকা পালন করার মাধ্যমে দেশের প্রায় ৭০ পার্সেন্ট মানুষ হ্যা’র পক্ষে রায় দিয়েছে। ‘হ্যাঁ’ ভোটের মধ্যেই জাতির দীর্ঘদিনের সমস্যাগুলো সামাধান ছিল। স্বাধীন বিচার ব্যবস্থা, দুদককে স্বাধীনভাবে সাজানো, দেশের মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে তৈরি করা, পিএসসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে সাজানোর কথা। বিশেষ করে ক্ষমতার ভারসাম্যের কথা উল্লেখ ছিল। ‘হ্যাঁ’ ভোটে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ছিল। সরকার যেই আসুক না কেন, আমরা মনে করেছিলাম সংবিধান সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। এটি ছিল জাতির প্রত্যাশা এবং জাতি সেইভাবে রায় দিয়েছে।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও জামায়াত নেতা রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category