• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
Headline
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারীও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম কালিয়ায় বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ পালন। ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের পদোন্নতি অগ্রগতি কতদূর? ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেফতার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি / ৪০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মুরাদনগর থানা

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও শোডাউনের প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৪টা ৫৫ মিনিটে মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর চান্দ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জনমনে ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিচ্ছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি জানতে পেরে মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই মহিন উদ্দিনও সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম (২১), সাকিব (১৯), ইব্রাহিম (২০), নুরুজ্জামান (২১), মেহেদী মমিন সাহেদ (২২) ও সাইফুল (১৮)।

গ্রেফতার ছয়জনের মধ্যে তিনজনের বাড়ি পার্শ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে এবং অপর তিনজনের বাড়ি মুরাদনগর উপজেলার জাহাজপুর ইউনিয়নে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় এজাহার ভক্ত ২২ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ছয়জনকে বুধবার দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category