• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে আব্দুল মুহিতকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। গ্রেড-১ পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগদানের লক্ষ্যে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে মোহাম্মদ আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার ভোগ না করা অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্ত আরোপ করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যোগদানের দিন থেকে তার এই দুই বছরের মেয়াদ কার্যকর হবে এবং অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া অপর এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category