• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে বিশেষ কৌশলে লুকিয়ে ৭৪ বোতল ফেনসিডিল, দুই নারী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি / ৪০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে বিশেষ কৌশলে তৈরি পোশাকে লুকিয়ে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য বহনের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৭৪ বোতল Eskuf সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপের মোট পরিমাণ ৭ দশমিক ৪ লিটার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘী গ্রামের মোছাঃ নাদিরা বেগম (৪২), স্বামী মোঃ আকিরুল ইসলাম এবং একই এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী মোছাঃ তানজিলা বেগম (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাত ২টা ১০ মিনিট থেকে রাত ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোলপ্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার উত্তর পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীকে সন্দেহজনকভাবে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে নাদিরা বেগমের পরিহিত কাপড়ে বিশেষ কায়দায় তৈরি পকেট থেকে ১০০ মিলিলিটারের ৪০ বোতল Eskuf উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৪ লিটার। অপর নারী তানজিলা বেগমের পরিহিত একই ধরনের বিশেষ পকেট থেকে ১০০ মিলিলিটারের ৩৪ বোতল Eskuf উদ্ধার করা হয়। যার পরিমাণ ৩ দশমিক ৪ লিটার।
এ ছাড়া গ্রেপ্তার দুই নারীর নামে থাকা বাসের একটি যাত্রী টিকিটও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই নারীকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আজ আদালতে পাঠানো হয়েছে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিহিত কাপড়ে বিশেষ কৌশলে তৈরি পকেটের ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য Eskuf-এর ৭৪ বোতল উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category