• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় জামাইয়ের কুঠারের আঘাতে শাশুড়ি নিহত

দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি / ৩৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দুর্গাপুর থানা, নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে জামাইয়ের কুঠারের আঘাতে সাহারা খাতুন (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক জামাই শাহেদ বিশ্বাস ওরফে রফিকুল ইসলামকে (৩৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। আটক শাহেদ বিশ্বাস উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কনুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ বছর আগে পারিবারিকভাবে শাহেদ বিশ্বাসের সঙ্গে সাহারা খাতুনের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহেদ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। একপর্যায়ে সাহারা খাতুনের স্বামী আব্দুল মোতালেব প্রায় ২০০ শতক ফসলি জমি জামাই শাহেদকে রেজিস্ট্রি করে দেন।

কয়েক বছর আগে শাহেদের স্ত্রী মারা যান। এরপরও তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতে থাকেন। এর মধ্যে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পরও প্রথম শ্বশুরবাড়িতেই থাকছিলেন শাহেদ।

সম্প্রতি জমি নিয়ে শাহেদ ও তার প্রথম শ্বশুর-শাশুড়ির মধ্যে বিরোধ দেখা দেয়। শাহেদকে দেওয়া জমি তার দখলে বুঝিয়ে দেওয়া নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয়। সর্বশেষ স্থানীয়রা শাহেদকে জমিটি দখলে দেওয়ার বিষয়ে আব্দুল মোতালেব ও সাহারা খাতুনকে রাজি করান। চলতি মৌসুমে জমিটি শাহেদকে চাষাবাদের জন্য দেওয়ার কথা ছিল।

এরই মধ্যে শনিবার রাতে জমি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে শাহেদ তার শাশুড়ি সাহারা খাতুনের মাথায় কুঠার দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন শাহেদকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দুর্গাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহেদকে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, জামাইয়ের আঘাতে শাশুড়ি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category